আমাদের কথা খুঁজে নিন

   

আরণ্যক আবার পড়ছি ; সিলেট ঘুরে এসে খুঁজে বের করেছি বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের বই

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে (১)তুমি জাননা আমি তোমারে পেয়েছি অজানা সাধনে.. Click This Link আরণ্যক , আবার পড়ছি ; সিলেট ঘুরে এসে খুঁজে বের করেছি বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের বই "আরণ্যক" । অতৃপ্তি রয়ে যায় । " কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন । এমন নীল কখনো যেন আকাশে দেখি নাই -- কেন যে এক একদিন আকাশ এমন গাঢ় নীল হয়, রৌদ্রের কি অপূর্ব রং , নীল আকাশ যেন মদের নেশার মত মনকে আচ্ছন্ন করে। কচি পত্রপল্লবের গায়ে রৌদ্র পড়িয়া স্বচ্ছ দেখায়।

.... ঘন বন । এমন ঘন নির্জন আরণ্যভূমিতে মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে -- কত গাছ, কত ডালপালা, কত বনফুল, কত বড় বড় পাথর ছড়ানো -- যেখানে সেখানে বসিয়া থাক, শুইয়া পড়, অলস জীবনমূহুর্ত প্রস্ফুটিত পিয়াল বৃক্ষের নিবিড় ছায়ায় বসিয়া কাটাইয়া দাও -- বিশাল নির্জন আরণ্যভূমি তোমার শ্রান্ত স্নায়ুমন্ডলীকে জুড়াইয়া দিবে" ( আরণ্যক -- বিভূতিভূষন বন্দোপাধ্যায় ) । কিছু অর্জন আছে সেটা বলে বা লিখে অন্যকে ঠিক বোঝানো যায় না । সে রকম অর্জন আমাদের সিলেটে ঘুরে বয়ে নিয়ে আসা মহুয়া মাতাল স্মৃতিপোকা । কিছু ছবি দিয়ে পাতা ভরিয়ে রাখি , যেমন করে ভরিয়ে রাখি জীবনের পাতা স্মৃতি গন্ধ সুধায় ।

(২)চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি .. Click This Link (৩) পায়ের চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার গায়... Click This Link (৪) কেন জানি না যে তোমার কথাই মনে পড়ে.. http://youtu.be/Wo1dZQJDFlM (৫)লতার মত জড়িয়ে রয়েছো.. (পান লতা) (৬)আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ..... (৭)ঐ দূর দিগন্ত পারে যেথায় আকাশ মাটিতে কানাকানি.... Click This Link (৮)সুখে না হয় নাই ডাকো দু:খে আমায় কাছে ডেকো.... (চা গাছ) (৯)পরশে পরশে থেমে থাকা রাত যেতে দিও না.. Click This Link (ক্যাকটাস ফুল) (১০)কাঁদালে তুমি মোরে ভালবাসারই ঘায়ে..... (ব্লিডিং হার্ট) (১১)পারিজাতের কেশর নিয়ে....(বার্ড অফ প‌্যারাডাইস) (১২)আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশীনী.... (গোল মরিচ) (১৩)চেনা চেনা লাগে তবু অচেনা..... (পাম গাছ) (১৪)তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে...... (বকুল গাছ) (১৫)ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু.....(নীলকণ্ঠের পাঁচ রঙ চা -- অত্যন্ত বাজে স্বাদ) (১৬)আজ তবে এইটুকু থাক্ বাকী কথা পরে হবে......... বিদায় , পেছনে ফেলে আসা পথ । এই পথ ধরে কত বার কত জন এসেছে , চলে গিয়েছে । কোন চিহ্ন নেই, থাকে না পথের উপর। চিহ্ন থাকে অন্তরে, যে যেমন করে ধারন করে । এ পোষ্ট আমার প্রিয় লেখক মানুষ বিভূতিভূষন বন্দোপাধ্যায়কে উৎসর্গ করলাম ।

যার কথা সিলেটের বনভূমিতে বসে বার বার মনে আসছিল । গানের লিঙ্ক: (১) রবীন্দ্র সঙ্গীত Click This Link (২)ভারতীয় বাংলা (হেমন্ত মুখোপাধ্যায়) (৩)ভারতীয় বাংলা (সুমন কল্যানপুর) (৪) ভারতীয় বাংলা (মৃনাল চক্রবর্তী) (৫) ভারতীয় বাংলা (কিশোর কুমার) (৬) আবদুল আলীম (৭) ভারতীয় বাংলা (মোহাম্মদ রাফী) (৮) ?খসরু ওয়াহিদ (৯) ভারতীয় বাংলা (লতা মুঙ্গেশকর) (১০) রবীন্দ্র সঙ্গীত (১১) রবীন্দ্র সঙ্গীত (১২) রবীন্দ্র সঙ্গীত (১৩) বাংলা চলচিত্রের গান (?খুরশীদ আলম) (১৪) পুরোন ভারতীয় বাংলা (সচীন দেব বর্মন) (১৫) রবীন্দ্র সঙ্গীত (১৬) ভারতীয় বাংলা (লতা মুঙ্গেশকর)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.