আমাদের কথা খুঁজে নিন

   

একটি দাঁত ভাঙ্গার গল্প

বিদ্যাই বল করিম গ্রামের ছেলে । নদীর বাধের পাশে বসে থাকতে তাঁর ভালো লাগে । কেন ভাল লাগে এইটা মুখ্য বিষয় না । মুখ্য বিষয় হচ্ছে তাঁর এক বন্ধু ছিল , সে ভালবাসত তাঁর পিছনে শুয়ে ঘুমাইতে । করিম বাদাম খেতে পছন্দ করত ।

তো একদিন বাদাম খেতে খেতে হটাত তাঁর দাঁত ভেঙ্গে গেল । সে চিৎকার করে বলল "দাঁত ভেঙ্গে গেছে "। তাঁর বন্ধুর ঘুম ভেঙ্গে গেল । সে চিৎকার করে বলল "হাত ভাইঙ্গা গেছে " । পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল কুদ্দুস ।

সে শুনল "চাঁদ ভাইঙ্গা গেছে " । সে দ্রুত গ্রামের বাজারে গিয়ে চিৎকার দিয়ে ঘোষণা দিল যে "চাঁদ ভাইঙ্গা গেছে "। কেও শুনল "বাধ ভাইঙ্গা গেছে " , আবার কয়েকজন ভুল করে ঠিক শুনল । এ নিয়ে গ্রামবাসী দুই ভাগ হয়ে গেল । একদল গেল বাধ ঠিক করতে আর আরেক দল গেল পড়ন্ত চাঁদ থেকে বাচতে ।

এ ফাকে একদল সুবিধাবাদী প্রচার করে দিল যে , "সাঈদি চাঁদে গেছে চাঁদ মেরামত করতে " । ভাঙ্গা গ্রামবাসী আবার ভেঙ্গে দুভাগ হয়ে গেল । একদল শুনল "সাঈদি চাঁদে গেছে " আরেকদল শুনল "সাঈদি ছাদে গেছে " । প্রথম দল পুলিশকে পিটাইতে গেল , সাঈদি চাঁদে গেছে অথচ তারে জেলে আটকাইয়া রাখছে এত বড় সাহস । আরেকদল ওয়াজ শুনতে ছাদে গেল ।

গল্পের মোরাল ঃ নেটয়ার্ক এতই বাজে যে , কেউই ঠিকঠাক শুনে না । মোরাল ২ ঃ বোকা** কি গাছে ধরে ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.