বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি কিশোর তোমার এলোচুলে সুন্দরীকে/ হাত দিও না দিতে। মিষ্টি হাসির ফাঁদে পড়ে সুন্দরীকে/ মন দিও না তুলে। পস্তাবে পস্তাবে ছেলে পরে কিন্তু পস্তাবে একটি ভূলের মাসুল দিতে সারা জীবন যাবে। কিশোর তোমার চলার পথে সুন্দরীকে/ আর চেও না ফিরে ফিরে। রূপ আগুনের মায়ায় পড়ে সুন্দরীকে/ মন দিও না তাকে ভূলে। একটি ভূলের মাসুল দিতে সারা জীবন যাবে। ও কিশোর / ভূল করো না এই বয়সে ভূলের সময় এখনই যে সাবধানে থেক এই কৈশোর ক্রান্তিকালে। নচেৎ একটি ভূলের মাসুল দিতে সারা জীবন যাবে। যৌবন ঘাটে এসে বয়স ২৩ এর পরে সবুরের ফল পাবে সুদে আসলে সুন্দরীরা লুটিয়ে যাবে তোমার করতলে... ও কিশোর/ সুন্দরীরা লুটিয়ে যাবে তোমার করতলে... লুটিয়ে যাবে.. লুটিয়ে যাবে... তোমার পদতলে.. -(আলীম হায়দার ,জুন ১০-২০১১)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।