আমাদের কথা খুঁজে নিন

   

একটি বির্তক ও কিছু কথা



ভালবাসার স্বার্থক পরিনতি কি? (ক) বিয়ে (খ) বিচ্ছেদ আমার অবস্থানঃ বিয়েই ভালবাসার স্বার্থক পরিনতি। যে যাই বলুক মনের মানুষকে কাছে না পেলে জীবন বিষময়। সাহিত্যে হয়তো বিচ্ছেদকেই প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু জীবনতো আর গল্প নয়। জীবনে সবকিছু মিলনান্তক হলে সুখের দেখা মিলে।

সাহিত্য সমাজ জীবনের দর্পন বলা হয়। জীবনকে হাসি, কান্না, ঝরা, শোক, ক্ষুধা, বিরহ পলে পলে উপলদ্ধি করতে হয়। তাই জীবনে সবকিছু মিলনান্তক হোক ইহাই সবার কাম্য। শরৎ চন্দ্র নাকি ‌'দেবদাস' লিখে ১৬ বছর অপেক্ষা করেছিলেন(এ বিষয়ে আমার কাছে প্রমাণ নেই, কোথায় পড়েছি অথবা আলোচনায় শুনেছি)। ভেবেছেন দেবদাস এবং পার্বতীর মিলন না বিচ্ছেদ হবে স্বার্থক।

শেষ পর্যন্ত বিচ্ছেদ দিয়ে শেষ করলেন। মজনু লাইলীর জন্য কি সাধনাই না করলেন। শেষ পর্যন্ত লাইলী বিচ্ছেদই মজনুর একমাত্র প্রাপ্তি। বৃটেনের রাজা অষ্টম এডওয়ার্ড লেডি সিম্পসনের জন্য সিংহাসন ছেড়েছেন। সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের (যিনি ১৪ তম সন্তান জন্ম দেয়ার সময় মারা যান) জন্য পৃথিবী বিখ্যাত ভালবাসার অমর সৃষ্টি 'তাজ মহল' গড়লেন।

সম্রাট শাহজাহানের আর অন্য স্ত্রীরা কিন্তু সম্রাট শাহাজাহানের কাছ থেকে সে রকম ভালবাসার উপহার পায়নি। কে জানতো তৃতীয় স্ত্রীই হবে সম্রাট শাহাজাহানের প্রকৃত মনে মানুষ। ভালবাসার জন্য মানুষ কি না করেছে। কথায় আছে একমাত্র ভালবাসাই পারে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ থামাতে। আজ বিশ্ব ভালবাসা দিবস।

ভ্যালেনটাইন ডে। ভালবাসার কপোত কপোতিদের কাঙ্খিত দিন। অনাবিল সুখ বয়ে আনুক সবার জীবন। ট্রাজেডি নয় কমেডি যেন হয় সবার প্রাপ্তি। সবাই মনের মানুষকে নিয়ে সুখের পৃথিবী রচনা করুক।

এই নিরন্তর প্রত্যাশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.