ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।
নিজেকে নিকৃষ্ঠ ভাষায় গালি দিতে মন চায়, কারণ নির্বাচকদের গালি দিয়ে তো কোন ফয়দা হলো না। অনেক আগে থেকেই আশরাফুলকে নিয়ে লিখেছি, গত কয়টা বছর ধরেই তো দেখছি ওর খেলা। সত্যি বলতে কি আশরাফুলের কথা বলতে এখন আমার ঘৃণা লাগে।
নির্বাচকদের মাথায় কি এমন ঘুরঘুর করে যে আশরাফুলের চিন্তার পরিমন্ডল থেকে বের হয়ে আসতে পারছে না। প্রধান নির্বাচক রকিবুলের কথা তো বাংলাদেশে একজন মাত্র ট্যালেন্টেড প্লেয়ার আছে সে হলো আশরাফুল। ট্যালেন্ট ধুয়ে কি আমরা পানি খাব যদি সেই ট্যালেন্ট কাজে না লাগে?
পৃথিবীর প্রতিটি ক্রিকেট টিমের সেরা নির্ভরযোগ্য ব্যাট্সমানরা নামে ৩/৪ নং পজিশনে। আমাদের নামে আশরাফুল/রকিবুল। ভারতের নামে শচীন/কোহলি, দঃ আফ্রিকার ক্যালিস/ভিলিয়ার্স, শ্রীলংকার সাঙ্গাকারা/জয়বর্ধনে, অস্ট্রেলিয়ার ক্লার্ক/হাসি, নিউজিল্যান্ডের রস টেইলর/উইলিয়ামসন, ইংল্যান্ডের নামে ট্রট/পিটারসেন, আর আমাদের নামে আশরাফুল/রকিবুল।
কত সুন্দর কম্বিনেশন, আমাদের দলের সেরা নির্ভরযোগ্য ব্যাটসম্যান। একজন ২/৩ টা বল খেললে সবাই ভাবে আউট হয়নি এখনো!!!! আরেকজন নামলে মনে হয় ক্রিকেট কি না জানি ভয়াবহ রকম কঠিন খেলা, ক্রিকেটে ৪/৬ মারে কি করে?
একটা পোষ্ট দিয়েছিলাম আশরাফুল আর শাহারিয়ার নাফিস কে নিয়ে Click This Link । জানি আশরাফুল এমন করবে, শুধু আমি না বাংলাদেশে যদি আমার মত ১ লক্ষ পাগলা ক্রিকেটপ্রেমী থাকে, তার সবাই ইতিমধ্যে বুঝে গেছে আশরাফুল নামক খেলোয়াড়ের কৃতিত্ব। ১ লক্ষ ক্রিকেটপ্রেমী বললাম, কারণ আমার মত এতো খেলা বা ক্রিকেটপ্রেমী খুব কম মানুষ আছে বলেই মনে করি। এতো কষ্ট হচ্ছে খেলার ফলাফল দেখে বলে বুঝাতে পারবো না।
আশারাফুলের জায়গায় বাংলাদেরশের যেকোন একজন খেলোয়াড় (যারা গত লীগে ব্যাট্সম্যান হিসেবে খেলেছে) যদি খেলতো তাহলে বাংলাদেশ আজ জিততো বলে আমার বিশ্বাস। দলের একজন ব্যাট্সম্যান যদি আগে থেকেই আউট হবে/হয়ে গেছে বলে ধরে ম্যাচে নামা লাগে তাহলে খেলা হয় কি করে?
আমি ১০০% সিউর যে আশরাফুলের চেয়ে ভাল ব্যাটিং করে নাঈম ইসলাম, শুভাগত হোম, শাহারিয়ার নাফীস, জহুরুল ইসলাম, ফজলে রাব্বী, সাব্বির। এদের যে কাউকে দিয়ে আশরাফুল এবং রকিবুলকে রিপ্লেস করা যায়।
সত্যি বলতে কি, ১০০ রানে বাংলাদেশের ৫ উইকেট পড়ে গেলেও আমার বিশ্বাস ছিলো বাংলাদেশ জিতবে , কারণ আমি জানি শুধুই আমি জানি আশরাফুলের চেয়ে ভাল ব্যাট্সম্যান আমাদের টিমের সবাই। সবাই বলতে আমি সফিউল ইসলাম পর্যন্ত বুঝিয়েছি।
একজন ব্যাট্সম্যান প্রতি ম্যাচে ৪ নং এ নেমেই যদি আউট হয়ে যায় তাহলে দলের মেরুদন্ড ভেঙ্গে যায়। কারণ অপেনিং জুটি অনেকসময় প্রথমেই ধাক্কা খেতে পারে, সেটিকে সামাল দেয় ৩/৪ এ নামা ব্যাট্সম্যানরা। সবাই সবদিন ভাল খেলে না, কিন্তু একজন যদি সবদিন খারাপ খেলে তাহলে দল তার ক্ষতিটা পুরণ করবে কিভবে? আর কত টেস্ট করা যায়, আর কত সুযোগ দেয়া যায়? ১৬৪ টি ম্যাচ খেলে ওর ব্যাটিং গড় ২৩, কেউ কি এমন প্রতিভাবান ব্যাট্সম্যান দেখেছেন কোন কালে?
আমি বলবো আমাদের অপেনিং জুটি এখন অনেক ভাল, ঠিক যেমনটি হওয়া উচিত তেমনটি, কারণ তামিম-ইমরুল জুটি ৫০/৬০ রানের আগে তেমন একটা ভাঙ্গে না, কিন্তু যখনি ওদের জুটিটা ভাঙ্গে তখনি বুঝি ৪ উইকেট গেল বলে, প্রহর গুনি সাকিব কখন ব্যাটিং এ আসবে আর হাল ধরবে।
দোয়া করি নির্বাচকদের মাথায় আল্লাহ একটু গবর দান করুন, কারণ গবর অনেক উর্বর শুকনো ছাই কিম্বা বালি অপেক্ষা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।