আমাদের কথা খুঁজে নিন

   

ভক্ত

আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........

রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যহ প্রভাতকালে ভক্ত এক কুকুর স্তব্ধ হয়ে থাকে আসনের কাছে যতক্ষনে সঙ্গ তার না করি স্বীকার করস্পর্শ দিয়ে। এটুকু স্বীকৃতি লাভ করি সর্বাঙ্গে তরঙ্গি উঠে আনন্দপ্রবাহ। বাক্যহীন প্রণীলোক-মাঝে এই জীব শুধু ভালো মন্দ সব ভেদ করি দেখেছে সম্পূর্ণ মানুষেরে- দেখেছ আনন্দে যারে প্রাণ দেওয়া যায়, যারে ঢেলে দেওয়া যায় অহেতুক প্রেম, আসীম চৈতন্যলোকে পথ দেখাইয়া দেয় যাহার চেতনা। দেখি যবে মূক হৃদয়ের প্রাণপণ আত্মনিবেদন আপনার দীনতা জানায়ে, ভাবিয়া না পাই ও কি যে মূল্য করেছে আনিষ্কার আপন সহজ বোধে মানবস্বরুপে; ভাষাহীন দৃষ্টির করুন ব্যাকুলতা বোঝে যাহা বোঝাতে পারে না- আমারে বুঝায়ে দেয় সৃষ্টি-মাঝে মানবের সত্য পরিচয়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।