আমাদের কথা খুঁজে নিন

   

লিমনের মায়ের আবেদনের শুনানি পিছাল

মঙ্গলবার ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহীদুল্লাহ বকাউল এ নতুন তারিখ ধার্য করেন।
লিমনের মা এ মামলার বাদী হেনোয়ারা বেগমের আইনজীবী আককাস সিকদার জানান, মঙ্গলবার শুনানির নির্ধারিত তারিখে রাষ্ট্রপক্ষের আইনজীবী নথিপত্র পুনরায় পর্যালোচনার সময় চেয়ে আবেদন করলে আগামী ৮ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আককাস সিকদার আরো জানান, লিমনকে হত্যাচেষ্টা ও পঙ্গু করার অভিযোগে ছয় র‌্যাবের বিরুদ্ধে ঝালকাঠী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ২০১১ সালের ১০ এপ্রিল মামলাটি দায়ের করেছিলেন লিমনের মা হেনোয়ারা বেগম।
পুলিশ তদন্ত শেষে ওই মামলা থেকে র‌্যাবকে অব্যহতি দেয়ার জন্য আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
এরপর আদালত ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি মামলাটি খারিজ করে দেয়।


পরে মামলাটি  ‍পুনর্বিবেচনার জন্য বাদী জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন।
এর আগে দুবার হেনোয়ারা বেগমের এ পুনর্বিবেচনার আবেদন শুনানির তারিখ পিছানো হয়েছিল, বলেন আককাস সিকদার।
২০১১ সালের ২৩ মার্চ ‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন ছেলে কলেজছাত্র লিমন হোসেন।
লিমনের মায়ের এ মামলা ছাড়া র‌্যাবও লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছিল।
সম্প্রতি সরকারের নির্দেশে ওই মামলা দুটি থেকে লিমনকে অব্যহতি দেয়া হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.