আমাদের কথা খুঁজে নিন

   

পেছাল ‘মুন্নাভাই’-এর কাজ

‘মুন্নাভাই’ সিরিজের পরবর্তী সিনেমা “মুন্নাভাই চালে দিল্লি’ সিনেমাটির বিষয়ে সুভাষ বলেন, ‘সঞ্জয়কে ছাড়া ‘মুন্নাভাই’ চরিত্রটি আমি কল্পনাও করতে পারি না। ”
১৯৯৩ সালে বোমা হামলায় সম্পৃক্তদের কাছ থেকে অস্ত্র কেনার দায়ে ভারতীয় অস্ত্র আইনের আওতায় সঞ্জয়কে ৫ বছরের কারাদ- দেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে এর মধ্যে ১৮ মাসের সাজা ভোগ করেছেন তিনি। এরপর কোর্টে সময় চেয়ে আপিল করলে সঞ্জয়কে তার হাতের কাজ গুছিয়ে নিতে সময় দেন আদালত। তবে শিঘ্রই আরও সাড়ে ৩ বছরের কারাদ- ভোগের জন্য আত্মসমর্পণ করতে হবে তাকে।


সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে সুভাষ বলেন, “আমরা আমাদের প্রধান অভিনেতার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সঞ্জয় এবং আরসাদ ওয়ার্সি ‘মুন্নাভাই’ সিনেমার প্রাণ। আমরা আশা করছি খুব শীগ্রই তাকে আমরা ফিরে পাব। ”
মুন্নাভাই সিরিজের প্রথম দুটি সিনেমা ‘মুন্নাভাই এম.বি.বি.এস’ এবং ‘লাগে রাহো মুন্নাভাই’ পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। তবে পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন সুভাষ কাপুর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.