আমাদের কথা খুঁজে নিন

   

একটি মজার স্মৃতি (আঙ্গুর কাহিনী)

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

সারাদিন কাজ শেষে যখন চাঁন্দগাও আবাসিকের ঐ বাড়িতে পৌঁছি তখন রাত প্রায় ১২টা। ২০০২ সালের মার্চ মাসের কোন এক রাতের কথা বলছি। আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ীর ঘনিষ্ট আত্মীয় হওয়াতে সময়ে- অসময়ে চট্গ্রাম গেলেই ঐ বাসায় আশ্রয় হতো। আশ্রয় বললে ভুল হবে রীতিমতো রাজকীয় হালে আদর-আপ্যয়ন চলত।

ঐ বাসায় পৌঁছানোর কিছুক্ষন পর ভাবী একজন এসে বললেন, ভাত দিয়ে দিই? আমি ভদ্রতার খাতিরে বললাম, এতরাতে কষ্ট করতে হবে না, দুপুরের খাবার খেয়েছি প্রায় বিকেল হল,এখন খুব একটা খিদে নেই। সত্যিকার অর্থেই তখন খুব একটা ক্ষুর্ধাত ছিলাম না কিন্তু আমার আত্ম বিশ্বাস ছিল আমি খেতে না চাইলেও খাবার দেয়া হবে এবং আমাকে একটু না একটু খেতে হবে কারন অতীত ইতিহাস তাই বলে। যদিও মনে মনে আশা করেছিলাম অন্যান্য সময়ের মত আপ্যায়নের কোন ঘাটতি হবে না কিন্তু তেমন কোন লক্ষন না দেখে মনে মনে শংকিত হই। যখন পৌনে একটা বাজে তখন বুঝতে পারলাম এবার ইতিহাসের ব্যতিক্রম হচ্ছে। আমার জন্য নির্দিষ্ট বিছানায় ঘুমানোর চেষ্ঠা করি।

কিন্তু পছন্ড গরম আর বিছানা পরিবর্তনঘটিত কারনে আমার চোখে আর নিদ্রা আসে না। রাত বাড়তে বাড়তে অনুভব করলাম আমার পাকস্থলীতে আর বিশেষ কিছু নাই। এটি ঘুম না হওয়ার আরও একটি কারন। পেটে অন্তত একটু পানি দেয়া প্রয়োজন এই ভেবে যখন লাইট জ্বালায় তখন পৈতানের বামপাশে বারান্দা জাতীয় জায়গায় থাকা ফ্রিজটি দেখে আশান্বিত হই, যাক বাবা ঠান্ডা পানিতো পাওয়া গেল! কিন্তু ফ্রিজ খুলে দেখি আরো বিশেষ কিছু আমার জন্য অপেক্ষা করছে। বেশ কয়েকটি পোটলার মাঝে একটিতে তরতাজা সব আঙ্গুর।

এর পরের ঘটনা আর কি, যদিও পুরো পোটলা আঙ্গুর আমার খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু কখন যেন শেষ হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। সকালে নাস্তার টেবিলে দেখি যথারীতি গরুর মাংস ভুনা,ডিম,নানরুটি, পরোটা ইত্যাদি ইত্যাদি। নাস্তা সেরে প্যান্ট শার্ট পরে যখন বের হওয়ার জন্য প্রস্তুত,তখন পাশের ফ্লাটের একটি মেয়ে এসে যা বলল তাতে আমার আক্কেল গুড়ুম। মেয়েটি ফ্রিজে রাখা আঙ্গুরগুলো নিতে এসেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.