ঢাকা, ২ আগস্ট (শীর্ষ নিউজ ডটকম): মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান ও প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিনের বিরুদ্ধে ৫শ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের হয়েছে। সোমবার জ্ঞানভ্যালী মডেল টাউন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোহাম্মদ সালাহউদ্দিন ঢাকা ৪র্থ যুগ্ম-জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে
বিচারক আল শামস জগলুল হোসেন আগামী ৩০ সেপ্টেম্বর জবাব দাখিলের জন্য বিবাদীদের প্রতি নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়, গত ৭ জুন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় রাজধানী ধানমণ্ডির লেকসার্কাস এলাকায় বাড়ি ও প্লট বুঝে নিতে গিয়ে নির্মাণ সংস্থার লোকদের হামলায় ১০ জন ক্রেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এই শিরোনামে এবং ১০ জুলাই হাউজিং ব্যবসার নামে জঙ্গি ও সন্ত্রাসী লালন করছেন জ্ঞানভ্যালী পিংক সিটির ম্যানেজিং ডিরেক্টর এবং সাবেক শিবির নেতা সালাউদ্দিন এই শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। এই মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশনের ফলে বাদীর ৫শ কোটি টাকা ক্ষতি হয়েছে। বাদী গত ১৯ জুলাই আসামিদের কাছে ৫শ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে উকিল নোটিশ পাঠান। কিন্তু আসামিরা বাদীকে ক্ষতিপূরণ পরিশোধ করেনি। যে কারণে বাদি এ মামলা দায়ের করেন।
(শীর্ষ নিউজ ডটকম/ এবি/ জেইউ/ সস/ ১৭.১৫ ঘ.)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।