আমাদের কথা খুঁজে নিন

   

ভয়ংকর সুন্দর ঃ যে জলে আগুন জ্বলে।



বিগত মাসাধিক কাল ধরে মেক্সিকো উপসাগরের দুর্ঘটনা কবলিত তেল ক্ষেত্র থেকে ক্রমাগত তেল সাগরের ব্যাপক এলাকায় ছড়িয়ে পরেছে। তারই কিছু চিত্রমালা মেক্সিকো উপসাগরের ও সংলগ্ন এলাকার বিপন্ন প্রাকৃতিক পরিবেশের প্রতি নিবেদিত। মৎস শিকারীদের যে জাহাজগুলো এক সময় মেক্সিকো উপসাগর থেকে চিংড়ি শিকারের প্রতিযোগিতায় মেতে থাকতো , সেগুলো এখন সাগর পৃষ্ঠে ছড়িয়ে পারা তেল সংগ্রহ করছে। সাগর পৃষ্ঠে ছড়িয়ে পড়া তেলে রংয়ের খেলা। তেল বাসা জলে মাছের প্রত্যাশায় আকাশে ক্রমাগত চক্কর খাওয়া নিবোধ পাখির দল।

তেলের ফাঁদে ভুল করে ডুব দিয়ে একটি বিপন্ন পাখির একটি জাহাজে আত্মরক্ষা জন্য আশ্রয় লাভের সংগ্রাম। তেল ভাসা জলে মৃত ভাসমান Portuguese Man o' War নামক 'জেলিফিশ'। মিসিসিপি নদীর মহনা এসে জড় হওয় মৃত 'জেলিফিশের স্তর। তেলের স্তর ছড়িয়ে পৌছে গেছে দূরবর্তী স্থলভাগে। ৫ মে ২০১০, তেল ভাসা জলে মাঝে এক দল ডলফিন কে সাঁতার কাটতে দেখা যাচ্ছে।

১১ মে ২০১০ উপকূলে ৬ টি মৃত ডলফিন ভেসে আসে। তেল ভেজা একটি Cattle Egret (এক প্রজাতির বক পাখি) আশ্রয় নিয়েছে জাহাজের ডেকে। চোখে তার বিপন্ন বিস্ময়। মেক্সিকো উপসাগরের দ্বীপবাসি শত শত পেলিকেন সহ অন্যান্য পাখি বাসায় ডিম ফেলে চলে যাচ্ছে। মিসিসিপি মোহনার নলখাগড়া বন বাসী dragonfly (ফড়িং) তার সুন্দ পাখায় লেগে থাকা তেল ছাড়াতে চেষ্টা করছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.