দারিদ্র, অতি দারিদ্র এবং বেকারত্ব আমাদের উন্নয়নের পথে প্রধান বাধা। এসব বাধা অতিক্রম করতে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি আমাদের প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত "কার্যকর উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব: ২০১৫ পরবর্তী উন্নয়ন কর্মসূচি" শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের পথে এ তিনটি বিষয় প্রধান বাধা। বাংলাদেশ একযুগে তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব রক্ষা করে চলেছে। কিন্তু সামনের দিন আমাদের দক্ষিণ-দক্ষিণ এশীয় সহযোগিতা জোরদার করতে হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার, ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।