সুতো ছেড়া ঘুড়ি
তোমাকে ভেবে বিনিদ্র রাত্রি জাগি,
জানালার ফাঁক গলে গলা উঁচু করে..
ঐ চাঁদকে জানিয়ে দেই-
তুমি আমার ;
তোমাকে আমার চাই - ই - চাই।
তোমাকে ভেবে সাগরতীরের গাংচিলকে ডাকি
তার ডানায় লিখে দেই-
তুমি আমার ;
তোমাকে আমার চাই - ই -চাই।
তোমাকে ভেবে ধরনীকে প্রনাম করি
ধরনীর শত রূপে সাঁজিয়ে-
তুমি আমার ;
তোমাকে আমার চাই - ই - চাই।
তোমাকে ভেবে মৃত্যুদূতকে ডেকে বলি
বাঁচব শত যুগ তোমার জন্য-
তুমি আমার ;
তোমাকে আমার চাই - ই - চাই।
শিহবণে, জাগরণে ভাবি,
কানে-কানে ফিসফিসিয়ে বলি...
আছ- অস্থি, মজ্জা, রক্ত কণিকায় ;
চাই শুধু তোমায়.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।