পরিবর্তনের জন্য লেখালেখি
হঠাৎ হাসির রাগ বেহাগে
শুধ সোহাগী জাংলা
চিত চড়ুইয়ে ঊন উদাসী
আমার সোনার বাংলা
চুম চমকায় ধুন ধমকায়
গেরুয়া রঙ বোল
উমদা উদোম বসন বেড়ি
এবার তবে খোল
ঢিম কুড়কুড় ধান কুড়মুড়
তেউড়ি তেহাই শুনি
গাই গুন গান খাই চুন পান
বেগুন সেগুন বুনি !
ভাপানো ভাব তাতানো তেল
সরিষা আর পেঁ্থজে
কবিতা কয় নবীরা নয়
বাউলিয়া মন ভজে ।
কঙ্কন কাঁচ সজ্জন সাঁজ
লাল পেড়ে ধবলে
মোচায় মজে গজায় গুঁজে
বাত্থসা নে সকলে !
আমার আমি তোমার তুমি
বাংলা ভুলতে পারি?
একুশ এলো চট নে্থ চলো
গপ- কবিতার বাড়ি!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।