আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারীর কান্না



চলছে মহান ফেব্রুয়ারী মাস। ১৯৫২ সালের এই মাসেই আমরা আমাদের মায়ের ভাষা সমুন্নত রাখার জন্য রক্ত দিয়েছিলাম। রক্তের বিনিময়ে কেনা এই ভাষা আজ নব্য এফ এম রেডিওর ভয়ানক থাবায় তার সত্ত্বা হারাতে বসছে । আমার মায়ের ভাষাটি যেমন ছিল আদুরে মাখা তেমনি ছিল শ্রুতি মধুর । কিন্তু বর্তমান আর জে দের উপস্থাপনা শুনলে বোঝা দায় আসলেই কি আমি বাংলা ভাষা শুনছি । আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদেরকে শুদ্ধ বাংলা শেখানোর জন্য দেশিয় রেডিওয়র পরিবর্তে বিবিসি বাংলা শুনবার পরামর্শ দিতে হয়। হায়! কি দুর্ভাগ্য আমাদের , হায়! কি দুর্ভাগ্য এ জাতির । নিজেরা বাঙালী হয়েও শুদ্ধ বাংলা শিখতে ইংরেজদের দারস্থ হতে হয়। ইংরেজীর ব্যাপারে তো বলাই বাহুল্য । তাই এতদিন পরে মনে প্রশ্ন জাগে আমরা কি সত্যিকার অর্থেই আমাদের মেধা ,মনন, চিন্তা , ও চেতনায় স্বাধীন হয়েছি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.