আমাদের কথা খুঁজে নিন

   

কেউ হয়না আপন

SHADOW OF LOVE

একা একা কাটে সারা বেলা আমার নিরবে বসে তরুতলে, কখনও হেঁটে যাই আঁকাবাঁকা পথ ধরে- মাঠের উন্মত্ত হাওয়া ভালবেসে ছুঁয়ে যায় আমায়। সকালের প্রথম আলোয় দেখি ফুলের কলি সৌরভ বুকে নিয়ে চোখ মেলা ফুল বিহগের গান শুনি- ভালবাসার আর ঊষার কিরণ আমায় ভালবেসে যাও মৃদু উষ্ণতা ঢেলে। নদীর কূলঘেষা পথে আমি হেঁটে যাই- নদীও আমার সাথে এঁকেবেঁকে পথ চলে যেমনই চলেছি আমি বহুকাল ধরে। থেমে যাই আমি; নদী তবু ছুটে চলে- ক্ষণিকের সাথী আমার। বাদলা দিনে আকাশের দিকে চেয়ে রই- পাংশুটে মেঘের আড়ালে ঢাকা নীলকে কল্পনা করি, অঝোর ধারায় ঝরা বর্ষার ধারাকে বড় আপন মনে হয়।

আমি উঠোনে এসে দাঁড়াই দুহাত মেলে অনুভব করি বর্ষার শীতল ভালবাসা, আকাশের কান্নার জল আমার দেহ বেয়ে নেমে যায় আমার চোখের কোণ বেয়েও ধারা নামে। বুঝা হয়না আমার কার কান্না এ বুকে বাজে। প্রখর রৌদ্রঘন দিনে আমি বসে রই নদী পাড়ের ওই বটের ছায়ায়- ছায়া ভালবেসে যায়। আমি ভালবাসা বুকে নিয়ে শিকড় আঁকড়ে ধরে চেয়ে থাকি নদীর জলের পানে। তৃষ্ণার্ত ধেনুগণ শীতল জলে তৃষ্ণা মিটিয়ে যায় আমিও ছুটে যাই নদীর ঘাটে আঁজলা ভরে জল নিতে।

.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।