বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আজ আমি কোথাও যাবনা
শুধু বসে রব তোমারই প্রতীক্ষায়
সাগরের সেই তীরে
যেখানে গাঙচিলেরা উড়ে যাবে
সেই চেনা পথ ধরে।
সাগরের সেই পাড় ঘেঁষে
যেতে চাই সেই দূর দিগন্তে
সাথে নিয়ে শুধু তোমাকে
তুমি যাবে কি আমার সাথে?
ধুধু বালুময় সেই সাগর পাড়ে
আজও বসে আছি আমি একা
তোমাকে সাথে নিয়ে চলার প্রত্যাশায়
দিগন্তের সেই শেষ সীমায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।