জলের অহং
শুধুমাত্র একটি দিয়াশলাই কাঠি বাচাঁনোর জন্য প্রতিদিন সারাদেশে ঘরে ঘরে জ্বলতে থাকে গ্যাসের চুলা ! রান্নার কাজ শেষ হয়ে গেলেও বাড়ির কাজের লোকেরা এমনকি বাড়ির অন্যরাও এ কাজটি করে থাকেন।
আবার অনেকেই চুলার উপর রশি টেনে কাপড় শুকিয়ে থাকেন দীর্ঘ সময় ধরে।আর এভাবেই আমাদের এই অতি মুল্যবান প্রাকৃতিক সম্পদ অপচয় হচ্ছে প্রতিদিন। ২০১৫ সাল পর্যন্ত গ্যাসের মজুদ থাকলেও এই হারে অপচয় হতে থাকলে আমরা হয়তো খুব শীঘ্রই গ্যাস সংকটের মুখোমুখি হবো।
অনেকেই মনে করেন যে মিটার পদ্ধতি থাকলে হয়তো অকারণে কেউই চুলা জ্বালিয়ে রাখতেন না। দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সবার দায়িত্ব এই অপচয় রোধ করা কারণ এই সম্পদ শুধু সরকারের নয় আমাদের সবার।
সামনেই রমজান মাস, আসুন আমরা আরো সংযমী হই। আমাদের অঙ্গীকার হোক --- " দিয়াশলাই কাঠি নয়, দেশের প্রাকৃতিক সম্পদ বাচাঁই।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।