নাট-বল্টুহীন মন্তব্য কামনা করছি ...
আতিফ আর হৃদিল
সারাদিন প্রেম করে
বারান্দার দরজা ধরে
হাসে খিলখিল।
সুখ ছিল, স্বপ্ন ছিল
ভালবাসার কথাও ছিল
কিন্তু এসে পাশা
সব কিছু নষ্ট হল
ভেস্তে গেল আশা।
"আমারও বলার ছিল কিছু
আমি যাই নি হৃদিলের পিছু পিছু
আমি বিশ্বপ্রেমিক পাশা,
আমি তোমাদেরই আশা ভরসা।
মেয়ে দেখলে আমার
মাথার বল্টু ঘুরে যায় আর
বেড়ে যায় গতি চলার।
কত খেয়েছি জুতা,
কত খেয়েছি লাথি চাপড়
কত খেয়েছি গুতা।
তারপরও আমি ক্ষান্ত হইনি
লুচ্চামি আমি ছেড়ে দেইনি
যখনই সময় আসে,
হৃদয় আমার ফুরফুর করে
হাওয়ায় হাওয়ায় ভাসে। "
হাত চলে যায় আগে,
তারপর সারা শরীর পাশার
কলকল করে ভাগে।
পেছনে বাঁশর ঝাড়ে
কি যেন নড়ে চড়ে,
আমি ভাবি এ বায়ুর ভেলা
পরে দেখি এ পাশার খেলা।
খেলতে খেলতে পাশা
দিচ্ছে হাঁক ডাক,
কে আছিস কোথায়
দূরে দূরেই থাক।
লাগ ভেল্কি লাগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।