আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা অনুবাদ পর্ব: রুমির অসাধারন কবিতা

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

রুমির মতো অসাধারন ভাববাদী কবি পৃথিবীতে দু'জন জন্মান নি। জালালুদ্দীন মোহাম্মদ রুমি (1207-1273) তার অপরূপ অপার্থিব কবিতার গুনে এই একবিংশ শতাব্দিতে এসেও আমেরিকার মতো ভোগবাদী দেশে বেস্ট সেলার কবি (পৃথিবী বড় রহস্যময়!)। পৃথিবীর মানচিত্রে কোথায় ইরান না জানলেও একজন সাধারন আমেরিকানকে যদি জিজ্ঞেস করেন রুমিকে চেনো, তবে হ্যা সূচক উত্তরই পাবেন বেশিরভাগ সময়ে। এই পর্বের কবিতা সেই রুমির রচিত একটি কবিতা। You've no idea how hard I've looked for a gift to bring You. nothing seemed right. What's the point of bringing gold to the gold mine, or water to the Ocean. Everything I came up with was like taking spices to the Orient. It's no good giving my heart and my soul because you already have these. So- I've brought you a mirror. Look at yourself and remember me. - Jalaluddin Rumi রুমির এই কবিতাটি ওর সব কবিতার মধ্যে আমার কাছে অসম্ভব প্রিয়। পৃথিবীর সবচেয়ে প্রিয় কবিতা বললেও হয়তো ভুল বলা হবে না এতটুকু। বিস্তারিত অর্থ অথবা ভাব না বলাই নিরাপদ, যে যেভাবে খুশি অর্থ খুঁজে নিবেন এবং সেভাবে নিজের মতো করে লিখবেন। সেক্ষেত্রেই এই পোস্টের উদ্দেশ্য স্বার্থক হবে। একটা বিমূর্ত শিল্প যেমন প্রত্যেক দর্শকের মননের মত করে তার কাছে ধরা দেয়, এই কবিতাটাও তেমন হোক - এই প্রত্যাশায় আপনাদের অনুবাদের অপেক্ষায়। এই প্রসংগে কেবল মাত্র একটা কুরআনের আয়াত উল্লেখ করতে চাই যা রুমির এই কবিতার সবটুকু ভাব ধারন করে আছে: 'Therefore do ye remember Me; I will remember you'. Quran 002.152 রুমি সম্পর্কে আরো জানতে: http://en.wikipedia.org/wiki/Rumi ক্রেডিট: http://tinyurl.com/p3upm


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.