আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রারú

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ঝিনাইদহ-৩ আসনের সরকারদলীয় এমপিসহ আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল এবং শৈলকুপা উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নায়েব আলী জোয়ারদার। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলীয় প্যাডে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ বহিষ্কারাদেশ জানানো হয়। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই এমপি দলীয় মনোনয়ন পেয়েছেন। এর বিপরীতে নায়েব আলী জোয়ারদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। অন্যদিকে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে কেন্দ্রীয় যুবলীগ নেতা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নবী নেওয়াজকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত অমান্য করে অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এতে নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব-কোন্দল চরমে পেঁৗছেছে। প্রসঙ্গত, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-২ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সফিকুল ইসলাম অপু এমপি এবং ঝিনাইদহ-৪ আসনে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার দলীয় মনোনয়ন পেয়েছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.