কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।
এখানে উল্লেখযোগ্য ছায়া নেই, না বাতাস। উপেক্ষার কাল এত বেশি কাছে মোড় ফিরতেই যেন কোলাকুলি হয়ে যাবে ফের ভালবাসার আঙুলে। তুমি বড়জোর মানবিক হতে পারো কিন্তু মানসিক নয়। একেকটি সামুরাই হয়ে উঠতে পারো, ডোম দিতে পারো ভিন্ন বিতর্কিত শরীর। আদ্যোপান্ত শ্লেটে লিখে রাখবে কেউ, কাটতে কাটতে কত উচুঁতে উঠে গিয়েছিল একসময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।