আমাদের কথা খুঁজে নিন

   

দুই উপজেলায় মন্ত্রী জ্যাকবের সফলতা

এবারের মন্ত্রিসভায় তরুণ মন্ত্রীদের মধ্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের দুই উপজেলাতেই তার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার মনপুরা উপজেলা নির্বাচনে জ্যাকবের মনোনীত প্রার্থী সেলিনা আক্তার চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হন। এর আগে চরফ্যাশন উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন আকন লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জ্যাকব গত পাঁচ বছরে তার নির্বাচনী এলাকা চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত দিনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই জনগণ জ্যাকবের মনোনীত প্রার্থীদের দলমত নির্বিশেষে ভোট দিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.