আমাদের কথা খুঁজে নিন

   

৫০ ঘর ৮ গবাদিপশু ছাই

মাদারীপুরের শিবচরের বাগমারা গ্রামে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি ঘর ও ৮টি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন মহিলাসহ সাতজন। অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বাগমারা গ্রামের জসিম মোল্লার রান্নাঘর থেকে দুপুরে আগুনের সূত্রপাত হয়ে মূহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় বাবুল মোল্লার ২টি, ইদ্রিস শেখের তিনটি, শহিদুল আলমের দুটি, জব্বার শেখের দুটি, জসিম মোল্লার তিনটি, আয়নাল শেখের তিনটিসহ ৫০টি ঘর ও ৮টি গবাদিপশু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

নড়াইলে ২০ লাখ টাকার ক্ষতি : নড়াইল প্রতিনিধি জানান, শনিবার রাতে লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বর্তমানে তারা সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.