আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকা বা নারীগোত্রীয় কারো জন্য অপেক্ষা করবেন ?আপনার জন্য কিছু কালজয়ী টিপস

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! প্রেমিকা বা নারীগোত্রীয় কারো জন্য অপেক্ষা করবেন ?আপনার জন্য কিছু কালজয়ী টিপস - নারী মাত্রই অপেক্ষা করাতে পছন্দ করে । কালজয়ী দার্শনিক সৌরভস্কি বলেন , ‘’ কোন নারী যদি তোমাকে দুই মিনিট অপেক্ষা করতে বলে , তাহলে তুমি নিশ্চিন্তে ঘণ্টা দুই এর একটি ঘুম দিয়ে উঠতে পারো । ‘’ প্রেমিক প্রেমিকার জন্য , স্বামী স্ত্রীর জন্য , বন্ধু বান্ধবীর জন্য , ভাই বোন এর জন্য – নানান জন , নানান জনের জন্য , নানান সময় , নানান কারণে , নানান জায়গায় , নানান সময়ে , নানান ভাবে অপেক্ষা করে থাকেন । এই অপেক্ষার সময়টা প্রায় ই দীর্ঘতম হয় । নারী সদয় হলে বড়জোর দীর্ঘতর হয় ।

এই দীর্ঘতর বা দীর্ঘতম অপেক্ষায় সময়টা প্রায় ই বিরক্তির উদ্রক করে । তবে ইচ্ছা করলেই এই বিরক্তির সময়টা ভালো কাজে লাগানো যায় । কিংবা চিত্তবিনোদনের কাজে । কিংবা হুদাই । আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি ।

যার মাধ্যমে আপনারা আপনাদের অপেক্ষার সময় গুলো আরও রঙিন করে তুলতে পারেন । ১. পকেটে মোবাইল , মোবাইলে এমবি – কোন কথা হবে না বস , সোজা ফেসবুক । গুঁতাতে থাকেন সঙ্গী আসার আগ পর্যন্ত । সময় কেটে যাবে । ২. ফেসবুক গুতানির ও সীমা আছে , মেয়েদের অপেক্ষা করিয়ে রাখার সীমা নেই ।

ফেসবুকিং করতে করতেও বিরক্ত হয়ে যেতে পারেন । উপায় ? হেড ফোন আছে পকেটে ? লাগিয়ে দিন । গান শুনোন । রোম্যান্টিক গান শুনতে পারেন । ইচ্ছে করলে হালকা রক বা মেটাল ।

৩. গান শুনতে শুনতে লিরিক মুখস্ত হয়ে যাবে , তবে অপেক্ষার পালা শেষ হবে না । এখন উপায় ? ইনবক্সে কি ম্যাসেজ আছে ? কোন রোম্যান্টিক বা স্মৃতিকাতরতা মূলক ? থাকলে ভেরি গুড । শুরু করে দিন পুরাতন ম্যাসেজ পড়া । ৪. পুরাতন ম্যাসেজ নেই ? কি আর করা । নতুন ম্যাসেজ বানিয়ে ফেলুন ।

পরিচিত কয়েকজনকে ম্যাসেজ দিন । হালকা আলাপ চালিয়ে যান । অপেক্ষার সময়টা কেটে যাবে । ৫. ম্যাসেজের রিপ্লাই কেউ দিচ্ছে না ? বা আলাপ চালানোর মতো কেউ নেই ? ব্যাপার না । বই পড়তে শুরু করুন ।

আশা করি পিডিএফ রিডার আছে মোবাইলে , সাথে কয়েকটা ই বুক ও । কে আর পায় আপনাকে ? শুরু করে দিন । তবে খেয়াল রাখবেন বই যেন কম পক্ষে ৭০ পাতার হয় । এর কমে হবে না । ৬. ডিজিটাল ভাবে অপেক্ষার সময় কাটানো যাচ্ছে না ।

তাহলে কি করা ? অ্যানালগ সিস্টেম আছে বন্ধু । আশা করা যায় আপনি অপেক্ষা করবেন কোন পার্কে , কিংবা তার বাসার সামনে , কিংবা হোস্টেলের সামনে । বসে বসে গুণতে থাকুন আপনার সামনে দিয়ে কয়টি রিকশা , কয়টি বাস , সিএনজি যায় । ৭. রিকশা , বাস , বা সিএনজি তে বিরক্ত হলে গুণতে থাকুন কয়টি মেয়ে আপনাকে ক্রস করে গেলো । মেয়ে গুলো কি সুন্দর ছিল ? নাকি গড়পড়তা ? শাড়ি নাকি থ্রি পিস ? সুন্দরীরা কি পড়েছিল ? স্টাটিস্টিক্স দাঁড় করিয়ে ফেলুন ।

৮. কনভারস বা ফিতা দিয়ে বাঁধা কোন জুতা পড়েন ? চেষ্টা করে দেখুন কতো দ্রুত ফিতা বাঁধতে পারেন । বারবার চেষ্টা করুন । নিজের সাথে নিজেই প্রতিযোগিতা করুন । চোখের পলকে ফিতা বাঁধার এক্সপারট হয়ে যাবেন । ৯. বিঃদ্রঃ উপরে যে পদ্ধতি গুলো দেওয়া হয়েছে তা ১০০% ফলদায়ক এবং পরীক্ষিত ।

সব গুলো পদ্ধতির সফল প্রয়োগ আমি নিজে ঘটিয়েছি । কারো জন্য অপেক্ষা করতে গেলে আমি এই কাজ গুলো করেই সময় পার করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।