আমাদের কথা খুঁজে নিন

   

মাঝির জন্য এলিজি (লিরিক-৬, ২০১০)

মৌনতার দীর্ঘশ্বাস... একলা পাড়ে খাড়াই আছি, যাইতে কইলো না, খাইল্যা নাও লইয়া গেল, আমারে লইলো না; ও মাঝি, আর একটু বইলো না... ঘাটে ঘাটে থামলো কত, মেলায় মেলায় ঘুরে, পাইছে যত খাইলো তত, ভাসলো কত দূরে... কল্কি'র আগুন নিভলো পরে, আর একটু বইলো না, খাইল্যা নাওয়ে চইলা গেল, যাত্রী লইলো না, মাঝি, আর একটু বইলো না... চান্দের আলো ডুইবা জলে, গাঙ্গে উথাল-পাথাল, হাওয়ার লগে গীতও চলে, মাঝির বৈঠা-পাল... চান্দের রূপে পাগল হইল, পরাণে সইলো না, একলা রাইখা চইলা গেল, আমারে লইলো না... আইছে মাঝি উজান ঠেইল্যা, ভাটার লগে যায়, গতর খাটার খুচরা পয়সা, আলস্যে হারায়... দিনের কামাই দিনেই শ্যাষ, কিছুই রইলো না, একলা শুধু আমি ই ছিলাম, আমারে লইলো না, মাঝি, একটু বইলো না... জানি মাঝি আসবা ফিরা, আবারো এই ঘাটে, তোমার নাওয়ের অপেক্ষাতে জনম আমার কাটে... সেদিন তোমার ভরা নাওয়ে, জায়গা দিবা নি? পয়সা ছাড়া সেদিন তুমি, যাত্রী নিবা নি? তোমার লাইগা জনম হইল, মরণ হইলো না, মাঝি, একটু বইলো না... সবাইরে পার করলা মাঝি, আমারে কইরলা না, মাঝি, একটু বইলা না... সবার মাঝি হইলা তুমি, আমার হইলা না, মাঝি, একটু বইলা না... মাঝি, একটুু বইলা না... ----ooo----- লিরিক-৬ ২০১০ ঢাকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.