(প্রিয় টেক) বাংলাদেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' মহাকাশে উৎক্ষেপণ নিয়ে জটিলতার অবসান হচ্ছে না। দীর্ঘ ৫ বছর ধরে এই নিয়ে আলোচনা, সমালোচনা, পরিকল্পনা, জায়গা নির্ধারণ, বিদেশি সাহায্য অনুসন্ধান, পরামর্শক নিয়োগ, কাজের অগ্রগতির জন্য চুক্তি স্বাক্ষর ইত্যাদি করে সময় পার করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সম্প্রতি জানা গেছে, বিটিআরসি একটির পরিবর্তে ৩টি স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করেছে। খুব সম্প্রতি ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণে কক্ষপথের স্লট বরাদ্দ নিতে রাশিয়ার ইন্টার স্পুটনিকের সঙ্গে সাময়িক সমঝোতা চুক্তির মেয়াদ গত ২৮ এপ্রিল শেষ হয়েছে। কিন্তু এ সম্পর্কে জানতে বিটিআরসির উপ-পরিচালক এবং স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ এর প্রকল্প পরিচালক মো. গোলাম রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রিয়.কমকে জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়া সম্পর্কে তিনি অবগত নন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।