আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! গল্পটা আমার এক বন্ধু আর ফাজিল আন্ডার পাঁচ ফুট এক মেয়েকে নিয়ে। কোন মেয়ে প্লিজ ঐ সম্মোধনটা দেখে রাগ করবেন না । ঐ টা কেবল সুনির্দিষ্ট ঐ ফাজিল মেয়েটার জন্য ।
আমার বন্ধুটির নাম ........ । মোটামোটি সুদর্শণ ছেলে সে ।
পড়াশুনাতেও ভাল । কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে Applied Chemistry নিয়ে পড়ে । ঐ মেয়েটা তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এডমিশন টেষ্ট দিবে । এমন সময় দুজনের মধ্যে একটা রিলেশন বিল্ডাপ হয় । সব কিছু ভালঈ চলছিল ।
দেখা হত, কথা হত । সু্ন্দর চলছিল । কিন্তু মাঝখান দিয়ে ঐ ফাজিল আন্ডার পাঁচ ফুট মেয়েটা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেল । চান্স পাওয়ার পর তার প্রথম কাজ হল আমার ঐ বন্ধুর সাথে ব্রেক আপ করা । এতো দিন কলেজে পড়ত তাই ভার্সিটি পড়ুয়া এক জনের সাথে সম্পর্ক রেখেছে ।
এখন সে ঢাকা ভার্সিটিতে পড়ে। তার কি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোন ছেলের সাথে সম্পর্ক রাখা চলে । আমার ঐ বন্ধুটা কি যে কষ্টের মধ্যে দিন কাটিয়েছে সেটা আমি জানি । আমি তার সাথে ছিলাম । আমার বন্ধুটির জন্য বিন্দু মাত্র দয়া ঐ ফাজিল আন্ডার পাঁচ ফুট মেয়েটা দেখায় নি।
সে আমি আমার বন্ধুটিকে কোন সা্ন্তনার কথা বলতে পাড়ি নি । শুধু বলেছলাম তুমি যেমন কষ্ট পাচ্ছ ঐ ঐ ফাজিল আন্ডার পাঁচ ফুট মেয়েটাও একদিন এই কষ্ট পাবে । কাউকে কষ্ট দিয়ে কেউ কোনদিন পাড় পায় না । সত্যি সে পাড় পায় নি । গতকাল ঐ ফাজিল আন্ডার পাঁচ ফুট মেয়েটা আমার বন্ধুর কাছে ফোন দিছিল ।
সে তার কাছে ক্ষমা চায় । সে নাকি কাকে ভলবেসেছিল । সে তার মন ভেঙ্গে দিয়েছে । এখন সে বুঝতে পাড়ছে আমার বন্ধুর কষ্ট খানি । আমি এটা জানার পর খুব খুশি হয়েছে ।
আমি চাই ঐ ফাজিল আন্ডার পাঁচ ফুট মেয়েটা কষ্ট পাক । আরো কষ্ট পাক । কাউকে কষ্ট দিবা, তাকে নিয়া খেলা খেলবা আর তুমি ভাল থাকবা......। তা হবে না, তা হবে না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।