আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই ও সিএসই-তে সূচক ওঠানামা করছে

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান করে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

অন্যদিকে বেলা ১১টা ২৪ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩৫ পয়েন্ট কমে ৭ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.