আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে ফিরি বন্ধু তোকে...

বন্ধু, হারিয়েছি আমি যখন তোকে হারিয়েছি আমার প্রতিক্ষণের হাসি- আনন্দ আর আকাশ ছোঁয়ার স্বপ্নটাকে। সেই থেকে চরম কোন হাসির কৌতুক পারে না আমায় আর হাসাতে, কিংবা উগ্র বীটের গ্যংনাম পারে না আমায় ন্দিুমাত্র নাড়াতে । এখন আমি দলিয়ে যাই যত স্বপ্ন ছিল মনের কোনে চরম অবহেলায়। আনমনে চলার পথে এখন আমি চমকে উঠি হঠাৎ কোন কাকের ডাকে, অট্টহাসি কিংবা রমণীয় কাকলির উচ্ছলতায়। আজও আমি হারিয়ে যাই নির্ঘুমরাতে দিন হয়ে যাওয়া আলোড়িত সেসব কথামালায় , যাতে জড়িয়ে আছে কত-শত হাসি আনন্দ আর ছোট ছোট কিছু দুঃখ গাঁথায়। আজও আছিস হৃদয়জুড়ে, থাকবি হেথায় অন্তিম মুহুর্তেও প্রাণাধিক প্রিয় বন্ধু হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।