আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া অভিযান: রিপাবলিকানদের পাশে পাচ্ছেন ওবামা

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার ও হাউসে রিপাবলিকান দলের প্রধান এরিক ক্যান্টর মঙ্গলবার সিরিয়া অভিযানের বিষেয়ে তাদের এই সমর্থনের কথা ঘোষণা করেন।
ওবামা জানিয়েছেন,সিরিয়ার প্রেসিডেন্ট আশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসা সংগঠনগুলোকে সরাসরি সাহায্য দেওয়ার পরিকল্পনা আছে তার। হোয়াইট হাউসে কংগ্রেস সদস্যদের সঙ্গে তিনি এ নিয়ে বৈঠকও করেছেন।
সিরিয়া যুদ্ধ ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘ হবে না- এমন আশ্বাস দিয়ে কংগ্রেস সদস্যদের প্রতি দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গ্রীষ্মকালীন অবকাশের পর ৯ সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

ওই অধিবেশনেই সিরিয়ার বিষয়টি নিয়ে ভোটাভুটি এবং বিতর্ক হবে।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টিই সংখ্যাগরিষ্ঠ, যে দলটি ক্ষমতায় থাকার সময় যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল।
দামেস্কে গত ২১ অড়াস্ট সারিন গ্যাস হামলা চালিয়ে ১৪০০ মানুষকে হত্যার জন্য প্রেসিডেন্ট আসাদ ও তার বাহিনীকে দায়ী করে এবার সিরিয়ায় এই সামরিক অভিযান চালাতে চান ওবামা, যিনি ইরাকযুদ্ধের সময় তখনকার যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানের একজন কড়া সমালোচক ছিলেন।   
কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পর ওবামা বলেন,সিরিয়ায় সামরিক অভিযান চালালে তা আসাদ বাহিনীকে দুর্বল করে দেবে। আর যুক্তরাষ্ট্রের অন্যান্য আরো কিছু পদক্ষেপ আসাদ-বিরোধীদেরকে শক্তি যোগাবে।

এর মধ্যে দিয়েই সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান সম্ভব।
“আমরা সীমিত কিছু ব্যবস্থার কথা ভাবছি। এটি হবে অবস্থা বুঝে ব্যবস্থা। ”
অন্যদিকে সিরিয়া সরকার বলছে, সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র দেখাতে পারেনি। এরপরও যুক্তরাষ্ট্র হামলা চালালে তা পুরো অঞ্চলকে যুদ্ধে জড়াবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.