লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম ৮৫ থেকে ৯০ টাকা ও ঢাকার বাইরে ৮০ থেকে ৮৫ টাকা নির্ধারিত হয়েছে। এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়ার দাম সর্বত্র ৫০ থেকে ৫৫ এবং ছাগল, ভেড়া ও মহিষের লবণযুক্ত চামড়ার দাম সর্বত্র ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে বিটিএ কার্যালয়ে চামড়া শিল্প সংশ্লিষ্ট তিনটি সংগঠনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেয় বাংলাদেশ হাইড অ্যান্ড স্ক্রিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন (বিটিএ) ও বাংলাদেশ ফিনিশড লেদার লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এঙ্পোর্ট অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা।

বৈঠক শেষে বিএফএলএলএফইএ'র চেয়ারম্যান হাজী বেলাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিটিএর সভাপতি শাহিন আহমেদ ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্ক্রিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আলী হোসেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.