আমাদের কথা খুঁজে নিন

   

মনোনয়নপত্র তোলায় বিএনপির সেই নেতাকে বহিষ্কার

দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার বাসায় দলের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিক্রমে নুরুজ্জামানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। নুরুজ্জামান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।

রেজা আহম্মেদ প্রথম আলো ডটকমকে বলেন, দলের সঙ্গে বেইমানি করায় হাবলু মোল্লাকে বহিষ্কারের সুপারিশ করে জেলা কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।

জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, নুরুজ্জামান হাবলু মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে।

যোগাযোগ করা হলে নুরুজ্জামান হাবলু মোল্লা মুঠোফোনে প্রথম আলো ডটকমককে বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও আমার কোনো সমস্যা নাই। আমি আওয়ামী দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন করব। ’

গতকাল বুধবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নুরুজ্জামান হাবলু মোল্লার পক্ষে ফিরোজ হোসেন নামে এক ব্যক্তি মনোনয়নপত্র তোলেন।

 

কুষ্টিয়ায় মনোনয়নপত্র তুললেন বিএনপির এক নেতা ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.