দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দুই প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন ও মিজানুর রহমান খান। মোস্তফা জালাল ঢাকা-৭ ও মিজানুর রহমান ঢাকা-৬ আসনে এ মনোনয়নপত্র জমা দেন। তাঁরা দুজন বর্তমান সাংসদ।
আজ সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচার নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া ঢাকা-১৬ আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী সুলতান আহমেদ সেলিম ও ঢাকা-৫ আসনে তরিকত ফেডারশনের আরজু শাহ সায়দাবাদী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয়ের আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কর ভবনসংলগ্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।