আমাদের কথা খুঁজে নিন

   

অপহৃত কিশোর উদ্ধার, আটক ৩

জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহৃত কিশোর নাজমুল হাসান বাবুকে (১৭) হাত-পা বাঁধা অবস্থায় শহরের একটি আবাসিক হোটেল থেকে বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলো সুজন, রুমেল মাহমুদ ও ফিরোজ। সরিষাবাড়ী থানার ওসি জানান, উপজেলার বেপারীপাড়া এলাকার সুরুজ্জামান গম্ভীরের ছেলে এসএসসি পরীক্ষার্থী নাজমুল হাসান বাবুকে গত সোমাবার রাতে অপহরণ করে তার চাচাতো ভাই সুজন। পরে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে নাজমুলের বাবাকে মোবাইলে এসএমএস পাঠায় সুজন। মোবাইল ফোনের সূত্র ধরে বুধবার রাত ১২টার দিকে জামালপুর শহরের আবাসিক হোটেল আল-সিরাজ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নাজমুলকে উদ্ধার করে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.