আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে। আত্মত্যাগের মুহূর্ত শান্ত গভীর রাত নিশ্চিন্হ উল্লাস নিরানন্দময় এই চারপাশ ল্যাম্প পোস্টের আলোয় হাঁটতে চাই নিঃশব্দে কাঁদতে চাই হৃদয়ের গভীরে আটকানো কষ্ট দুমড়ে মুচড়ে যাচ্ছে দেহ একটু খানি মায়ার জন্য তৃষ্ণার্ত বুক একটু খানি ভালবাসার জন্য নয়ন জুড়ে অশ্রু একটি মাত্র ডাকের জন্য অপেক্ষা এই অপেক্ষা কি শেষ হবে? মন তো বিষণ্ণতায় আক্রান্ত আক্রান্ত কঠিন ব্যাধিতে নিরাময় তো অসম্ভব ব্যাপার গুলিয়ে আসছে কিছু কাব্য বমি করে সেই কাব্য গুলকে ফেলে দিতে চাই ধ্বংস স্তুপের মাঝে কি করে বেঁচে থাকা যায় সাড়াশব্দহীন মধ্যরাতে আমার আর্ত চিৎকার কি কোন পথিকের কাছে যাবে? শুধুই নিথর পরে রইবে একটি দেহ রক্তাক্ত ভেজা দুর্গন্ধ শরীর মগজ ছেদ করা বুলেট টি রিভলবার এর ট্রিগারে একটি টান ই যথেষ্ট বিচিত্র রামধনুর সাত রঙ্গে রাঙ্গানো একটি জগত কে হিরোশিমা নাগাসাকির মত ধ্বংস স্তুপে পরিণত করতে তবুও কার কিছুই আসবে যাবে না ডাস্টবিনের পাশে মরে থাকা ইঁদুরের মতই ঘেন্নার দৃষ্টিতে দেখবে সবাই কিন্তু একটি আত্মা আজ মুক্তির সান্নিধ্য পাবে অগ্রযাত্রার অভিমুখে জীবন কালে না পাওয়া তৃপ্তির সম্মুখীন তো হবে............।। - ফেরদৌস আজাদ সাদি (৭ ই নভেম্বর,২০১২ ইং)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।