আমাদের কথা খুঁজে নিন

   

নূরুল কবীরের সম্পদনায় সংবাদ সাময়িকী সাপ্তাহিক বুধবার আজ থেকে বাজারে ...

জীবন একটাই; জীবনের জয় অনিবার্য..

বাজারে এসেছে নতুন এক সাপ্তাহিক। নাম ‘সাপ্তাহিক বুধবার’। স্লোগান: ‘সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের প্রতি অঙ্গীকারাবদ্ধ’। সম্পাদনায় ইংরেজি দৈনিক দি নিউ এইজ সম্পাদক নূরুল কবীর। ট্যাবলয়েড সাইজের এই ১৬ পৃষ্ঠার সাপ্তাহিকের সাথে আজ উদ্ভোধনী সংখ্যায় বাড়তি ১৬ পৃষ্ঠার আয়োজন আছে।

‘সরকারের ৮ মাস: অঙ্গীকার বাস্তবায়ন কতদূর’ শিরোনামের ব্যানার লিড স্টোরি করা হয়েছে। প্রথম পৃষ্ঠায় ‘কেন এই সাপ্তাহিক’ কলামে সম্পদকীয় জবানবন্দী রয়েছে। অতি স্বল্প বিজ্ঞাপনে (৩২ পৃষ্ঠায় মাত্র ৬টি) পৃষ্ঠাসজ্জায় চোখের আরাম পাওয়া যাচ্ছে। দাম রাখা হয়েছে ৫ টাকা। দেশের জতীয় ও স্থানীয় দৈনিকগুলো যেখানে ৬০x২৪ (৬০ মিনিট ও ২৪ ঘন্টা) সূত্রের হিসেবে চলে সেখানে সাপ্তাহিক পত্রিকার সূত্র হলো ২৪x৭ (২৪ ঘন্টা ও ৭দিন)।

দৈনিকের তুলনায় সাপ্তাহিকে সময়ব্যাপ্তির পরিমাণ দীর্ঘ। তবে আমাদের দেশের সংবাদপত্রের কালচারে সাপ্তাহিক সাময়িকী (ম্যাগাজিন বুঝানো হচ্ছে) প্রচলন খুব সন্তোষজনক নয়। এখানে সংবাদপত্রের সাথে সাপ্তাহিক সাময়িকী সমান্তরালভাবে বিকশিত হতে পারেনি। স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ‘শিল্প’ হিসেবেও দাড়াতে ব্যর্থ হয়েছে এটি। বিশ্বকাপ ফুটবল ও/বা ক্রিকেট উত্তেজনা আর দুই ঈদের ফ্যাশন আমেজেই সাপ্তাহিকে পাঠকপ্রিয়তা বেশি টের পাওয়া যায়।

তবুও এই বাজার যুগের সাময়িকীর পাঠক-দর্শক-ভোক্তা-খাতক-দর্শককে টানতে সাপ্তাহিক বুধবার তার যাত্রাকে সম্ভাবনাময় করে তুলতে পারবে। পাঠককে শিক্ষিত করে তুলবে। এই আশা-এই ভরসা। বাজারে অনেক সাপ্তাহিকের ভিড়ে এই আয়োজন দুইটি কারণে আমাকে আগ্রহী করে তুলছে- প্রথমত, দেশের প্রচলিত রাজনৈতিক পরিস্থিতিতে নূরুল কবীরের স্পষ্টবাদী বক্তব্য। শেষেরটি সৎ ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার প্রতি সম্পাদক হিসেবে তাঁর কমিটমেন্ট।

তবে পাঠকের দরবারে হাজির এই নতুন সাময়িকীকে ‘মূল্যায়ন’ করতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.