ইহা এক খানা ভানান বুল সর্বস্ব ভ্লঘ !!!
বেশীদিনের পুরোনো কথা নয় অবশ্য। মনেহয় এইতো সেদিন। ঢাকার বুক ছিল ছিমছাম, পরিপাটি। যাত্রাবাড়ী থেকে মিরপুর, বেবীট্যাক্সিতে মাত্র ত্রিশ টাকা ভাড়া, কেবল পঁচিশ মিনিটেই পৌঁছুনো। রাস্তায় ছিল শুধু ইলেকট্রিক সিগনাল।
তাতে যদি কখনো দাঁড়াতে হতো, তাও প্রথম সারিতে। বেড়ানোর জায়গার কোন অভাব ছিল না তখন। মনে পড়ে আমার বাবা প্রতি শুক্রবার আমাদের কোথাও না কোথাও নিয়ে যেতেন। রমনা পার্ক, লালবাগের কেল্লা, আহসান মন্জিল, চিড়িয়াখানা, বোটানিকাল, সোহরাওয়ার্দি, যাদুঘর ...
অথচ এখন? এসব জায়গা গুলো কোথায় হারিয়ে গেল? আজ থেকে অন্তত দুই দশক আগেও যা ছিল ঢাকার গর্ব, তার বড় বড় প্রায় সবই আজ ছিনতাইকারী, নেশাখোর আর দেহপসারীনির দখলে। আমাদের সন্তানদের জন্য আমরা তবে কি রেখে যাচ্ছি?ঐতিহ্যের নকল? শুনেছি আশুলিয়ায় কারা যেন এমন ব্যবস্থা করেছে (আমার অবশ্য সে জিনিষ ঘুরে দেখার ভাগ্য এখনও হয়নি, তাই জানিনা ওখানে আসলে কি আছে)।
দেশের প্রত্নতাত্তিক নিদর্শনগুলোর প্রতিকৃতি বেসরকারী উদ্যোগে তৈরী হয়েছে। তাকে সাধুবাদ জানাই। কিন্ত তাতো ব্যবসা। সরকার কি সত্যিকারের নিদর্শনগুলোকে রক্ষা করার এবং সাধারনের নিরাপদ ভ্রমনের উপযোগী করে তোলার জন্য কোন ব্যবস্থা নেবেন না? আসলের মজা থেকে কি এভাবেই আমাদের সন্তানেরা দুরে থাকবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।