গভীর কিছু শেখার আছে ....
অস্পষ্ট আলেয়ায় চলমান হৃদপিন্ডের
অন্তঃসার নিস্তব্ধতায়
শতছিন্ন ক্ষতের জোড়াতালি বেয়ে গড়িয়ে পড়ে;
বিন্দু বিন্দু জমাট বাঁধা রক্ত অশ্রু।
রাত জাগা রাতের উদীচী বায়ে
উৎভ্রান্ত পথিক হাতড়ে খোঁজে কষ্টার্জিত স্বপ্নকে;
আর
অবিরাম খন্ডন করে চলে আনন্দময় বিরহ।
# (অপরিবর্তিত) #
[ লিটল ম্যাগ ত্রৈমাসিক অর্কোদয় অক্টোবর ২০০১ প্রকাশিত। ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।