লগ ইন করুন অথবা নিবন্ধন করুন
লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে সংঘর্ষ গুলি বোমা

সাতক্ষীরার শ্যামনগরে গতকাল চিংড়ি ঘের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। অপরদিকে নোয়াখালীর সুধারাম ও ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক সংঘর্ষের ঘটনায় প্রায় ২২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা : জমি ও চিংড়ি ঘের নিয়ে শ্যামনগরে সংঘর্ষ বাধে। এ সময় উভয় গ্রুপ গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণ ঘটনায়। নোয়াখালী : সুধারাম উপজেলার উত্তর শুল্লুকিয়া গ্রামের চৌরাস্তা বাজারের পাশে জমি ও দোকান নিয়ে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের দুইটি ঘরে অগি্নসংযোগ করেন। ঝালকাঠি : কাঁঠালিয়া উপজেলার আওয়ারাবুনিয়া গ্রামের রনি তার স্ত্রী আশা বেগমকে তুচ্ছ ঘটনায় মারধর করেন। এরপর আশা পাশর্্ববর্তী স্কুলে আশ্রয় নেয়। এ সময় ওই এলাকার কালু তাকে বাজে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে কালু ও আশার পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন গুরুতর আহত হন।

এ ব্যাপারে কাঁঠালিয়া থানায় উভয়পক্ষ থেকেই মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.