আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো ক্লাসিক ভিডিও গেইম অনলাইনে

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইন্টারনেট আর্কাইভের দেয়া তথ্য অনুযায়ী যে ক্লাসিক গেইমগুলো অনলাইনে ছাড়া হয়েছে সেগুলোতে এখন কোনো শব্দ না থাকলেও খুব শীঘ্রই গেইমগুলোতে শব্দ যোগ করা হবে।
অনলাইনের ক্লাসিক গেইমের এ সংগ্রহটিতে গেইমাররা সেসময়ের বিভিন্ন বিখ্যাত গেইম খুঁজে পাবেন। সংগ্রহটিতে ওই সময়ের আটারি ২৬০০, আটারি ৭৮০০, ম্যাগানাভক্স অডিসি, অ্যাস্ট্রোকেড এবং কোলেকোভিশনের মতো পাঁচটি গেইমিং কনসোলের বিভিন্ন গেইমও যুক্ত করা হয়েছে।



প্যাকম্যান, স্পেস ইনভেডার্স, ফ্রগারের মতো গেইমগুলোও রয়েছে আর্কাইভে। সংগ্রহটিতে সামনে আরও কনসোল এবং গেইম যুক্ত করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ প্রসঙ্গে আর্কাইভিস্ট জেসন স্কট জানিয়েছেন, আগামী কয়েক মাসে এ সংগ্রহটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।