আমাদের কথা খুঁজে নিন

   

আমরা তোমাদের ভুলবো না ...

উদয়ের পথে শুনি কার বানী, ভয় নাই ওরে নাই, নিঃশেষে প্রান যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের আট বছরের ছেলে অরিত্র। দাদুর সাথে টিভিতে ডিসকোভারি অমুক তমুক দেখে বিরাট পন্ডিত হইসে। যুদ্ধ ওর প্রিয় একটা বিষয়, সেই সুবাদে মুক্তিযুদ্ধ। সেদিনকে এই পিচ্চি আমাকে যে প্রশ্ন করল তাতে আমি তব্দা খাইয়া কিছুক্ষন পইড়া থাকলাম। ও জিজ্ঞেস করল' চাচু, মুক্তিযুদ্ধে তো মেলা মানুষ মারা গিয়েছিল, ওরা তো কেউ জানতি পারেনি যে বাংলাদেশ একসময় স্বাধীন হইসিলো ?!'...... আসলেইতো, এই ভাবে কখনই ভাবিনি! কালো রাতের অতর্কিত হত্যায় লাশ বনে যাওয়া হাজারও মানুষ, জীবন বাঁচাতে ছুটতে ছুটতে মরে যাওয়া মানুষগুলো, বুকে মাইন পেতে ট্যাঙ্কের নিচে ঝাঁপিয়ে পড়া কিশোর যোদ্ধা, না রুমি, না আজাদ, না শেষ গুলিতে মারা যাওয়া শেষ শহীদ- কেউ আসলে জানতে পারেনি যে বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছিল। এত ভালবেসেছিলে যে বুকের রক্ত দিলে, জানলেও না স্বাধীনতা এসেছিল। নতুন প্রজন্ম কিন্তু ঠিক চিনেছে তোমাদের ভালবাসা...আমরা তোমাদের ভুলবোনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.