আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্দিকুরের নৈপুণ্য এশিয়া যুগ্ম চ্যাম্পি

শেষ রাউন্ডে দারুণ নৈপুণ্যে ইউরেশিয়া গলফ কাপের ট্রফি ইউরোপ এককভাবে জিততে পারেনি। বাংলাদেশের  সিদ্দিকুর রহমানের কৃতিত্বে প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া ও ইউরোপ। গতকাল শেষ দিনে একক প্রতিযোগিতার ১০ ম্যাচের ৬টিতে জয়লাভ করেন সিদ্দিকুরসহ এশিয়ান গলফাররা। ৯ নম্বর ম্যাচে স্কটল্যান্ডের স্টিফেন গ্যালাগারকে হারিয়ে এশিয়াকে ১ পয়েন্ট এনে দেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর। শেষ দিনে ইউরোপ মাত্র দুই ম্যাচে জয়লাভ করে।

অন্য দুটি ড্র ম্যাচের পয়েন্ট দুদলের মধ্যে ভাগ করা হয়। ফলে প্রথম দুই দিনে যেখানে ৭-৩ ব্যবধানে এগিয়ে দিল ইউরোপ। যেখানে শেষ রাউন্ডে ৭-৩ ব্যবধানে জয়লাভ করে এশিয়া। এর ফলে ইউরেশিয়া কাপের অভিষেক আসরটি শেষ হলো ১০-১০ পয়েন্টে।  টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যে দল আগে সাড়ে ১০ পেত তারাই শিরোপা জিতত।

দ্বিতীয় দিনে এশিয়া যে দুটি ম্যাচ জিতেছিল তার একটি সিদ্দিকুর ও ভারতের অনির্বাণ-লাহিরি জুটি জয়লাভ করেন।  

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.