আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মশ্রী পেলেন বিদ্যা

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী খেতাব গ্রহণ করলেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান। গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এক অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। ২০১৪ সালে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয় গত জানুয়ারি মাসে। আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। বলিউডের অভিনয়শিল্পীদের মধ্যে বিদ্যা ছাড়াও সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত অভিনেতা কমল হাসান ও পরেশ রাওয়ালকে। মাত্র ৩৬ বছর বয়সে এমন মর্যাদাপূর্ণ খেতাব পাওয়ার জন্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যা বলেছিলেন, 'আমি শিহরিত, অভিভূত ও অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলছি আমি।'

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.