আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের সাংগঠনিক সম্পাদক হচ্ছেন জীবন

বিএনপির 'নিখোঁজ' সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর দীর্ঘ অনুপস্থিতিতে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হচ্ছে ডা. সাখাওয়াত হোসেন জীবনকে। বর্তমানে তিনি সহ সাংগঠনিক সম্পাদক। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই একদিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে ওই দায়িত্ব দেওয়া হবে। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ডা. সাখাওয়াত হোসেন জীবন স্যার ফজলে হাসান আবেদের চাচাতো ভাই। সূত্র জানায়, স্থায়ী কমিটির একাধিক সদস্য ডা. জীবনকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক করার প্রস্তাব দেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদানের কথা জানান। স্থায়ী কমিটির সবাই এতে সায় দেন। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সাখাওয়াত হোসেন জীবন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিনি বিষয়টি অনানুষ্ঠানিকভাবে শুনেছেন। ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, বেগম জিয়া কাকে কোন পদে দায়িত্ব দেবেন এটা দলের বিষয়। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই।

বিএনপির রোডমার্চ ২৩ এপ্রিল : আগামী ২৩ এপ্রিল তিস্তা অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। রংপুরের নীলফামারীর জলঢাকা এলাকায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই রোডমার্চ অনুষ্ঠিত হবে। বুধবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.