আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা

ফারুক হোসেনের গুচ্ছ কবিতা। (১) আদবে আল্লা মিলে বেয়াদবে শয়তান খাঁটি মনে শ্রদ্ধা ভরে করো গুরুর নাম স্মরণ। গুরু দয়া করলে ভবে অভাব রবেনা ওই চরণঝ ভজিলে খোদা দূরে রবেনা। (২) অহংকারে পাবিনা প্রেম দিয়ে ধর অধরারে যায় ধরা অন্তরের ভিতর। আগে কর মনটা খাটি ধূলায় কর লুটোপুটি তবেই সেজন আসবে ছুটে তোর আপনার ভিতর। (৩) বুঝলি না মন খুজলিনা মন কে তোর আপনজনা সারা দেহ ধুইলি রেখে অন্তরে আবর্জনা। (৪) আগে গুরু মানো পাবে আল্লা-নবী দু'নো গুরু দিবে পথ দেখিয়ে তবে চিন্তা তোমার কেনো? (৫) মন সই হবা কখন হাসি মুখে কওনা কথা তুমি ভুলে গেছো হয় অহংকারে পতন। (৬) মনের ঘরে কপাট মেরে তারে পাওয়া দায় বন্ধ ঘরে রয়না সেজন উদার মনে হয় উদয়। (৭) যখন প্রেম-পরশে মুনি-ঋষি খোদার ধ্যানে বসে আরশ-কুরশি লওহ্‌ কালাম ওই হৃদয়ে হাসে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।