আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাটো বিমান হামলায় ২৪ পাক সেনা খতম

আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানী সেনা ছাউনিতে ন্যাটো হেলিকপ্টার হামলায় ২৪ পাকিস্তান সৈন্য নিহত ১৩ জন আহত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানী এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ২৬ নভেম্বর শনিবার দিবাগত রাত্রি ২ টায় পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের একটি সীমান্ত চৌকিতে আফগানিস্তানে ন্যাটো হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে গোলা বর্ষণ করলে পাকিস্তানের ২৪ সেনা মারা যায়। নিহতদের মধ্যে ২ জন অফিসার পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলো। আফগান সীমান্ত হতে আড়াই কিলোমিটার দূরের ওই সীমান্ত চৌকিতে ৪০ সেনা মোতায়েন করা ছিলো।

ঝটিকা আক্রমণের সময় বেশির ভাগ সেনা সদস্য ঘুমন্ত অবস্থায় ছিলো বলে জানা যায়। এদিকের সেনা হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী। সেনা প্রধান আশফাক কিয়া-নি এ হামলার জন্য প্রয়োজনীয় যা যা করনীয় তা করবেন বলে জানিয়েছেন। এদিকে ন্যাটো থেকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে আফগানিস্তানে মার্কিন ন্যাটো জোটে র এক পদস্থ কর্মকর্তা। হামলার জবাবে পাকিস্তান ন্যাটোর রসদ সরবরাহ করার রাস্তাটি বন্ধ করে দেয়।

উল্লেখ্য, আফগানিস্তানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ন্যাটো পাকিস্তানে ভূমি ব্যবহার করে খাদ্য ও যুদ্ধাস্ত্র সরবরাহ করে আসছিলো। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিহত পাক সেনাদের জন্য গভীর শোক বার্তা প্রকাশ করেছেন। সূত্র খবরের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.