আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনা করবেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেনের সঙ্গে আফগানিস্তান ও নিরাপত্তা সম্পর্কিত অন্যান্য বিষয়ে আলোচনা করবেন।
শুক্রবার হোয়াইট হাউজে এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নেই মঙ্গলবার জানিয়েছেন।
এক বিবৃতিতে কার্নেই বলেন, “মহাসচিবের (ন্যাটো) সঙ্গে প্রেসিডেন্ট (ওবামা) বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় আফগানিস্তানের যুদ্ধ ও দেশটির সরকারের সঙ্গে টেকসই অংশিদারিত্বের সম্পর্ক নির্মাণের বিষয়েও তারা কথা বলবেন।”
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বেশির ভাগ সেনাকে ফিরিয়ে আনার যে প্রস্তুতি নিয়েছে তারই ধারাবাহিকতায় ন্যাটোর মহাসচিবের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনীকে প্রত্যাহারের মধ্যদিয়ে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে।
আফগানিস্তানে এখনো ৬০ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে।
আগামী বছর আফগানিস্তান থেকে কত সংখ্যক সেনা ফিরিয়ে আনা হবে এবং কত সংখ্যক সেনা আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেয়ার জন্য অবস্থান করবে সে বিষয়ে সামনের সপ্তাহগুলোর যে কোনো সময় ঘোষণা দেবেন ওবামা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.