আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাটো সাইটে ইউক্রেনিয়ান হ্যাকারদের আক্রমণ

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদন জানিয়েছে, শনিবারের ওই ডিডিওএস আক্রমণে ন্যাটো ওয়েবসাইট এবং সাইবার ডিফেন্স সেন্টারের হোমপেইজ অচল করে দেওয়ার দাবি করেছে বেরকুট। ডিডিওএস আক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে ন্যাটোর পক্ষ থেকেও। তবে ওই ঘটনায় ন্যাটোর অনলাইন নিরাপত্তা ব্যবস্থায় বড় কোনো ক্ষতি হয়নি বলেই দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এক টুইটার পোস্টে ওই সাইবার আক্রমণের খবর নিশ্চিত করেন ন্যাটো মুখপাত্র ওয়ানা লঙ্গিসু বলেন। ‘ন্যাটোর ডেটা এবং সিকিউরিটি অক্ষত আছে’ টুইটার পোস্টে লেখেন তিনি।

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল  রাশিয়ার সঙ্গে যুক্ত হবে কি না ওই ইস্যুতে রোববারের গণভোটের ঠিক আগ মুহূর্তে ন্যাটোর উপর সাইবার আক্রমণ চালিয়েছে ইউক্রেনের হ্যাকাররা।  

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই গণভোট অকার্যকর ঘোষণা করলেও রাশিয়া জাতিসংঘের ওই স্বিদ্ধান্তে ভেটো দেয় শনিবার।  
রাশিয়া আর ইউক্রেনের চলতি সামরিক অস্থিরতার মধ্যে পাল্টাপাল্টি সাইবার আক্রমণও চালাচ্ছে দুটি দেশের হ্যাকাররা। অন্যদিকে ইন্টারনেটের উপর কড়া সেন্সরশিপ আরোপ করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করা হয়েছে এমন একাধিক ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে দেশটিতে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.