গুচ্ছ কবিতা -প্রান্তিক জসীম এক: ঘন মেঘের ভেতর দিয়ে উড়ে যায় একদলা গাঢ় অন্ধকার তার ছায়া পড়েছে আমার তামাটে তনুয় আমি স্থির দাঁড়িয়ে নিজের অস্বিস্তের প্রতিবিম্বের ভেতর..... দুই: ভেতরে আগুনের লেলিহান ক্রোধের তুফান এসে চোয়ালে বাড়ি মারে সাগরের ফোঁসানো ঢেউয়ের মত ক্ষত-বিক্ষত বুকের তট-উপকূল ও আকাশ কত আর নিরব রবে ! তিন: বৃষ্টি ধোয়া আকাশ জুড়ে রুপোলী চাঁদের আলোক ঝড় আমারে তোলপাড় করে মৃদুস্বরে কাছে ডাকে হাতছানি দিয়ে বারে বার বলে- ‘ আয়রে আয় আলোক ভূখা নেয়ে নে মোর জোছনার সরোবরে '.. ২৮.৯.১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।